• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন

চট্টগ্রাম শিল্পকলায় ‘জন্মযুদ্ধের কবিতা’ আবৃত্তি অনুষ্ঠিত/d.c.b

রিপোর্টার: / ২০০ পঠিত
আপডেট: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

চট্টগ্রাম, ৩১ মার্চ, ২০২৩ () : চট্টগ্রাম নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে নান্দনিক আবৃত্তি অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
‘জন্মযুদ্ধের কবিতা’ শিরোনামের এ অনুষ্ঠানের আয়োজন করে বাচিক শিল্প চর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাস।
আজ শুক্রবার সকাল ১০টায় এ আয়োজনের উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ ইমরান।
তারুণ্যের উচ্ছ্বাস সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু তলাপাত্র।
অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী সাফা মারওয়ার সঞ্চালনায় স্বদেশ, একাত্তর ও মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি করেন তারুণ্যের উচ্ছ্বাসের বড়দের বিভাগের নবীন সদস্য পায়েল বিশ্বাস, অনামিকা দাশ, পূর্নিমা লালা, সুষ্ময় পাল শুভ, তন্বী ঘোষ নন্দী, নাজিম উদ্দীন, তাহসির আরাফাত, ভূবন দাশ, প্রজ্ঞা লাবনী, অরিন্দম সরকার, নিলয় পাল, বর্ণ সরকার, নিলয় পাল, পুনম মাথ, মেহেরাজ উদ্দিন এবং ছোটদের বিভাগের সদস্য কাজী আকসা নাজাকা, ত্রয়ী পান্থ, ত্রিধা পান্থ, দেবজিত বিশ্বাস, দ্বিপান্বীতা আইচ কথা, উচ্ছ্বাস সেন, শান বড়ুয়া, জেনি বড়ুয়া, সকাল চৌধুরী, সুর্য চৌধুরী, অমৃতা দেব, আদৃতা বর্ধন, নিতাশ্রী মজুমদার, প্রযুক্তি দাশ, স্বচ্ছ দাশ, স্বাগত দাশ, অরিন্দম অভ্র ও সামিরা তাসনিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ