• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত/d.c.b

রিপোর্টার: / ২০৮ পঠিত
আপডেট: রবিবার, ২ এপ্রিল, ২০২৩

সাভার, ২ এপ্রিল, ২০২৩ () : সাভারের আশুলিয়ায় আজ সকাল ৮টায় বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহতে হয়েছে।মৃত মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান (২৫) পরিবার নিয়ে আশুলিয়ার ঘোষ বাগে বসবাস করতো। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।
আশুলিয়া থানা পুলিশের এস আই রাজু মন্ডল জানান, সকালে  আবদুল্লাপুর- বাইপাইল সড়কের আশুলিয়ার  জিরাবো এলাকায় আলীনুর পরিবহনের একটি বাসের চাপায় ওই মোটরসাইকেল আরোহী মারা যায় । এসময় উত্তেজিত জনতা বাসটিকে আটক করে ভাঙচুর করে। একপর্যায় দুটি বাসে আগুন দেয় তারা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নির্বাপণ করে। পরে বাস দুটি সড়ক থেকে সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় বাসের কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ