• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

তেঁতুলিয়ায় পর্যটন শীল্পের উন্নয়নে কাজ করছে সরকার/দৈনিক ক্রাইম বাংলা। ’

ক্রাইম বাংলা ডেস্ক / ২৫৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান (ডাবলু) বলেছেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যটন শীল্পের উন্নয়ন ও গ্রামীণ পর্যটন বিকাশে কাজ করছে বর্তমান সরকার এবং বাংলাদেশ ট্যূরিজম বোর্ড। তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যূরিস্ট পুলিশ থানা স্থাপন, পিকণিক কর্ণারে ওয়াস টাওয়্যার, গ্রামীণ সংস্কৃতিতে ব্যবহৃত জিনিসপত্রের ভাস্কর্য, মহানন্দা তীরে বসার বেঞ্চ এবং পুরাতন বাজার তেঁতুলিয়ায় মহানন্দা পার্ক স্থাপন করা হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারের সহযোগিতায় পর্যাক্রমে গ্রামীণ উন্নয়নে পর্যটন শীল্পের কাজ করছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় গ্রামীণ উন্নয়নে পর্যটন  শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী, তেঁতুলিয়া থানা ট্যূরিষ্ট পুলিশ অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল হক উপস্থিত ছিলেন। কর্মশালায় অন্যান্যের সাংবাদিক সরকার হায়দার, সাংবাদিক এম এ বাসেত, সাংবাদিক খাদেমুল ইসলাম ও সুশাসনের জন্য নাগরিক (সূজন) সম্পাদক কাজী মোখছেদুর রহমান মধ্যে বক্তব্য রাখেন। দিনব্যাপী কর্মশালায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, পর্যটন শীল্পের সংগে জড়িত বিভিন্ন স্টোক হোল্ডার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ