• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

শিশুদের তথ্য লঙ্ঘনের দায়ে মাইক্রোসফটকে ২০ মিলিয়ন ডলার জরিমানা/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৪৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

ওয়াশিংটন, ৬ জুন, ২০২৩ () : পিতামাতার সম্মতি ছাড়াই শিশুদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার দায়ে যুক্তরাষ্ট্র সরকার মাইক্রোসফটকে ২০ মিলিয়ন ডলার জরিমানা করেছে। কর্মকর্তারা সোমবার এ কথা বলেছেন।
ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) অভিযোগ করেছে, ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত মার্কিন বহুজাতিক কম্পিউটার প্রতিষ্ঠান মাইক্রোসফট ১৩ বছরের কম বয়সী শিশুদের কাছ থেকে তাদের পিতামাতার অনুমতি ছাড়াই ব্যক্তিগত ডেটা সংগ্রহ করেছে। পিতামাতার অনুমতি ছাড়াই মাইক্রোসফট এই শিশুদের এক্সবকস গেমিং সিস্টেমে সাইন আপ করেছে এবং এই তথ্যটি ধরে রেখেছে।
একটি অ্যাকাউন্ট খুলতে, ব্যবহারকারীদের তাদের প্রথম এবং শেষ নাম, একটি ইমেল ঠিকানা এবং জন্ম তারিখ প্রদান করতে হয়েছিল।
এফটিসি বলেছে, মাইক্রোসফট চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট বা সিওপিপিসি নামে একটি আইন লঙ্ঘন করেছে।
এফটিসি’র ব্যুরো অফ কনজিউমার প্রোটেকশনের প্রধান স্যামুয়েল লেভিন বলেছেন, ‘আমাদের প্রস্তাবিত আদেশটি অভিভাবকদের জন্য এক্সবকস-এ তাদের বাচ্চাদের গোপনীয়তা রক্ষা করা সহজ করে তোলে এবং মাইক্রোসফট বাচ্চাদের সম্পর্কে কী তথ্য সংগ্রহ করতে এবং ধরে রাখতে পারে তা সীমিত করে।’
সিওপিপিএ আইনের অধীনে, ১৩ বছরের কম বয়সী বাচ্চাদের লক্ষ্য করে অনলাইন পরিষেবা এবং ওয়েবসাইটগুলোকে অবশ্যই তাদের সংগ্রহ করা ব্যক্তিগত তথ্য সম্পর্কে অভিভাবকদের অবহিত করতে হবে এবং শিশুদের কাছ থেকে সংগৃহীত কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও ব্যবহার করার আগে পিতামাতার যাচাইযোগ্য সম্মতি নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ