• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

ফুল গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।

মোঃ মিঠু সরদার / ২২৪ পঠিত
আপডেট: বুধবার, ৭ জুন, ২০২৩

মোঃ মিঠু সরদার
বরগুনার তালতলীতে ফুল গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার(০৭ জুন) দুপুরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যু নয়ন উপজেলার মধ্য নিদ্রা এলাকার আবুল কাশেমের ছেলে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সোনাকাটা ইউনিয়নের মধ্য নিদ্রা এলাকার নিজ বাড়িতে বৈদ্যুতিক মোটর দিয়ে ফুলগাছে পানি দেওয়ার কার্যক্রম শুরু করেন। এমন সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসলে নয়ন(১৮) বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে যান। পরে তিনি অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, পরিবারের দাবিতে লাশ ময়নাতদন্ত না করে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানা একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ