• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইরানকে চাপে রাখতে ৩ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে নিরাপত্তা ঘটনায়, অভিভাবক গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকার পথে বিশেষ বিমান ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ হারালেন সাতজন হামের প্রকোপ: আরও চার শিশুর মৃত্যু ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলারের নতুন বাজেট সহায়তা দিচ্ছে সৌদি ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১, আহত ১ আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

জিসপ সামাজিক কর্মকাণ্ড চলমান আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে-গিয়াস উদ্দিন খোকন/দৈনিক ক্রাইম বাংলা। 

ম.ব.হোসাইন নাঈম / ৩২৩ পঠিত
আপডেট: শনিবার, ১৭ জুন, ২০২৩

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রাম মহানগর (জিসপ) পূর্ণ গঠন ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।

গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় মহানগরের অস্থায়ী কার্যালয় জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব শেখ আলাউদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য জিসপ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম লোকমান হোসেন, মোঃ নুর হোসেন, জিসপ চট্টগ্রাম মহানগর যুগ্ম-আহ্বায়ক মোঃ ইলিয়াস মিয়া, মোঃ মিজানুর রহমান, আলহাজ্ব মোঃ আব্দুল আলিম, মোঃ নাসির উদ্দিন, মোঃ টিপু সুলতান, মোঃ মিল্টন, মোঃ মনির উদ্দিন, মোঃ এনামুল হক অভি,মো: রুবেল ও আকবর হোসেন প্রমূখ ।

প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন খোকন বলেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখে আসছে এবং আগামী ভবিষ্যৎ প্রজন্ম কে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে পদবঞ্চিত ত্যাগী ও দায়িত্বশীল নেতৃত্বের প্রতিফল ঘটাতে হবে তিনি আরও বলেন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত নেতৃবৃন্দ কে ঐক্যবদ্ধ করে বিপ্লব ঘটাতে হবে । আলহাজ্ব আব্দুল আলিম সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা সহ দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন এবং সভাপতি উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করে চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক ডা: শাহাদাত হোসেন এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ