• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইরানকে চাপে রাখতে ৩ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে নিরাপত্তা ঘটনায়, অভিভাবক গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকার পথে বিশেষ বিমান ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ হারালেন সাতজন হামের প্রকোপ: আরও চার শিশুর মৃত্যু ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলারের নতুন বাজেট সহায়তা দিচ্ছে সৌদি ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১, আহত ১ আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

শান্তির জনপদে কেউ যাতে অশান্তি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে– এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা।। 

নুরুল আমিন, লালমোহন: / ২৫২ পঠিত
আপডেট: শনিবার, ২৪ জুন, ২০২৩

ভোলার লালমোহনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার হাজির হাট আওয়ামী লীগ অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুন শনিবার বিকাল ৪টায় লালমোহন উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা ও র‌্যালী করে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় । আলোচনা সভায় টেলি কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই বাংলাদেশের সকল ধর্মের মানুষ আজ শান্তিতে বসবাস করছে। এজন্যই কিছু লোক সবসময় উন্নয়নের বাঁধা সৃষ্টি করেছে। এই শান্তির জনপদে কেউ যাতে কোনোভাবে অশান্তি করতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। শান্তির জনপদে কাউকে অশান্তি সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না। আর সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে এবং নৌকার পক্ষে কাজ করতে হবে। এসময় আরো বক্তব্য রাখেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ
অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ