• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন আহাম্মদ মারা গেছেন/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ১৭৩ পঠিত
আপডেট: বুধবার, ৫ জুলাই, ২০২৩

চট্টগ্রাম, ৫ জুলাই, ২০২৩ : চট্টগ্রামে চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী হিসেবে দায়িত্ব পালনকারী চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ আর নেই।
বুধবার (৫ জুলাই) বাদ আছর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে চৈতন্যগলি কবরস্থানে তাকে দাফন করা হয়। এরআগে মঙ্গলবার (৪ জুলাই) দিবাগত রাত পৌনে একটার দিকে নগরের লালখান বাজারের বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। আইনজীবী কামাল উদ্দিন আহাম্মদ দুই ছেলে ও এক মেয়ের জনক।
চট্টগ্রামের জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, “রাতে বাসায় টেলিভিশন দেখার সময় তার হার্ট অ্যাটাক হয়। ম্যাক্স হাসপতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আজ বাদ জোহর আদালত প্রাঙ্গনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ আছর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ