• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইরানকে চাপে রাখতে ৩ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে নিরাপত্তা ঘটনায়, অভিভাবক গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকার পথে বিশেষ বিমান ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ হারালেন সাতজন হামের প্রকোপ: আরও চার শিশুর মৃত্যু ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলারের নতুন বাজেট সহায়তা দিচ্ছে সৌদি ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১, আহত ১ আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

ভোলার গ্যাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠবে শিল্পকারখানা– এমপি তোফায়েল আহমেদ/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নুরুল আমিন।। / ২৮৬ পঠিত
আপডেট: সোমবার, ১৭ জুলাই, ২০২৩

নুরুল আমিন, স্টাফ রিপোর্টার।।

ভোলার গ্যাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠবে শিল্পকারখানা। ভোলা হবে শিল্পনগরী। রোববার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের এমপি আলহাজ তোফায়েল আহমেদ।
সভায় এ বর্ষিয়ান রাজনীতিবিদ বলেন, ভোলার গ্যাসকে কাজে লাগাতে ভোলা-বরিশাল ব্রিজ নির্মান জরুরি। ভোলায় দুটি গ্যাসকুপ খনন করলে একটিতে গ্যাস মিলবে। পৃথিবীর বিভিন্ন দেশে দেখুন ৮টি কুপ খনন করলে একটিতে গ্যাস পাওয়া যেতে পারে। ভোলার ৯টি কুপে প্রচুর গ্যাস মজুদ আছে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ভোলা- বরিশাল ব্রিজ ও গ্যাসের ওপর ভিত্তি করে ভোলা হবে শ্রেষ্ঠ জেলা। ভোলা-বরিশাল ব্রিজ দ্রুত সময়ে নির্মাণের জন্য সরকারের পক্ষ থেকে কাজ করে যাচ্ছে।
ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রিপন কুমার সাহার সঞ্চলনায় এসময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, এলজিইডি ভোলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলীল, সড়ক ও জনপথ অধিদপ্তর এর ভোলা জেলার নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম প্রমুখ।
সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলার চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীর হাতে প্রধান অতিথি তোফায়েল আহমেদ এমপি বিদায়ী সম্মাননা স্বারক তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ