• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেখ হাসিনার নির্দেশে বিচারকরা ফরমায়েশি রায় দিয়েছেন: রিজভী/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৭০ পঠিত
আপডেট: বুধবার, ২ আগস্ট, ২০২৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার নির্দেশে বিচারকরা যে ফরমায়েশি রায় দিয়েছেন তা কালবৈশাখি ঝড়ে উড়ে যাবে। বুধবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জুবাইদা রহমানকে আদালতের দেওয়া সাজার প্রতিবাদে নয়াপল্টনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে এই রায় দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে প্রশ্ন রেখে রিজভী বলেন, ধানমন্ডিতে আওয়ামী লীগের দশ তলা ভবন, গুলিস্তানে আলোক সজ্জিত যে ভবন তৈরি করেছেন সে টাকা কোথায় পেয়েছেন? এ ছাড়া আজকে রংপুরের সমাবেশে এক হাজার টাকা করে দিয়ে লোক নেওয়া হয়েছে – এই টাকা কোথায় পেলেন? বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, তারেক রহমান ও জোবাইদার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে জনগণ তা প্রত্যাখ্যান করেছে। জনগণের তীব্র আন্দোলনের মুখে এ রায় কালবৈশাখি ঝড়ের মতো উড়ে যাবে। বিএনপির সমাবেশে জনতার ঢল দেখে শেখ হাসিনা এই রায় দিতে বাধ্য করেছে। সমাবেশ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দেশের গণতন্ত্র নিয়ন্ত্রণের কারণে শেখ হাসিনার বিচার হবে একদিন এই দেশের মাটিতে। শেখ হাসিনাকে হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলামসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ