• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

কলাপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে আলোচনা সভা,সেলাই মেশিন ও চেক বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৯০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

মোঃ নাহিদুল হক,কলাপাড়া(পটুয়াখালী)।।

আলোচনা সভা, সেলাই মেশিন ও চেক  বিতরনের
মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কৌশিক আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা
চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভীন সীমা,উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম, অফিসার ইনচার্জ আলী আহম্মেদ।
এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের চেয়াম্যান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৮ জন অসহায় মহিলাকে সেলাই মেশিন ও সামজিক বনায়নের উপকারভোগী লাভাংশের ২০জনকে ৭ হাজার ৪’শত ২৫ টাকা, ১৮ জনকে ৪ হাজার ৬’শত ৮০ টাকা ও নীলগঞ্জ ইউপি চেয়ারম্যানকে ২২ হাজার ১০ টাকার  চেক  বিতরন করা
হয়।
এছাড়া তথ্য আপা’র প্রকল্প দ্বিতীয় পর্যায়, জাতীয় মহিলা সংস্থার আয়োজনে তথ্য আপা পরিবারের পক্ষ হতে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে বিনম্র শ্রদ্ধা ও বঙ্গমাতার বর্নাঢ্য জীবনী আলোকতপাত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ