• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিজের আইকিউকে ‘সবচেয়ে বেশি’ বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইরানকে চাপে রাখতে ৩ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে নিরাপত্তা ঘটনায়, অভিভাবক গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকার পথে বিশেষ বিমান ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ হারালেন সাতজন হামের প্রকোপ: আরও চার শিশুর মৃত্যু ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলারের নতুন বাজেট সহায়তা দিচ্ছে সৌদি ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১, আহত ১

জনগণ সাথে না থাকলে কোন আন্দোলনেই সফল হয় না – মাদারীপুরে শাজাহান খান/দৈনিক ক্রাইম বাংলা।। 

সুইটি আক্তার, মাদারীপুর।। / ২১৮ পঠিত
আপডেট: শনিবার, ১২ আগস্ট, ২০২৩

সুইটি আক্তার,মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেন, বিএনপির এই আন্দোলন ব্যর্থ হবে, কারণ জনগণ সাথে না থাকলে কোন আন্দোলনেই সফল হয় না। বিগত আন্দোলনগুলোতে তারা যেভাবে মানুষ পুড়িয়ে, পিটিয়ে মেরেছে, সে কথাগুলো বাংলার মানুষ এখনো ভুলে যায়নি, তাই তাদের আন্দোলন ব্যর্থ হতে বাধ্য।

শনিবার ( ১২ আগস্ট) দুপুরে মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি এর মাঠে যুব একতা পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শাহজাহান খান আরও বলেন, তারা বারবার বলে এই সরকার পালাবার পথ পাবে না, এটা তাদের মামু বাড়ীর আবদার। শেখ হাসিনাকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন, শেখ হাসিনাকে জনগণই রক্ষা করবেন।

যুব একতা পরিষদ মাদারীপুর এর সভাপতি মীর শাহিনের সভাপতিত্বে আরো ছিলেন মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ, মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি হায়দার হোসেন কাজী প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সদর উপজেলা যুব একতা পরিষদ মাদারীপুর এর সভাপতি আমান মোল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ