• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

কক্সবাজারে শিশু ও নারীসহ ৩৩রোহিঙ্গা পাচারের সময় উদ্ধার,পাচারকারী আটক ১জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৯৯ পঠিত
আপডেট: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে শিশুওনারীসহ  পাচারের সময় ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কক্সবাজার থানার পুলিশ। এ সময় একজন পাচারকারীকে ও আটক করা হয়েছে। আটক পাচারকারী উখিয়া বালুখালির বাসিন্দা সেলিমের ছেলে জয়নাল(২৮)।
রোববার ১৩ আগষ্ট রাত সাড়ে দশটার দিকে কক্সবাজার  বাস টার্মিনাল শ্যামলী পরিবহন কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়। এরা টেকনাফ, উখিয়া,ও কুতুপালং ক্যাম্পের বাসিন্দা।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিনুল ইসলাম  বলেন,কক্সবাজার বাস টার্মিনাল শ্যামলী কাউন্টারের সামনে পাচারের জন্য কিছু রোহিঙ্গা জড়ো হওয়ার খবর পেয়ে সেখানে অভিযানে গেলে,পুলিশের উপস্হিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন পাচারকারী পালিয়ে যায়। একজনকে আটক করতে সক্ষম হয়। শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আটক জয়নালের বরাত দিয়ে বলেন, চট্টগ্রামের সাতকানিয়া এলাকার ফয়সাল নামে এক ব্যাক্তির কথা মতো এ রোহিঙ্গাদের নিয়ে যাচ্ছেন তিনি।
আটক পাচারকারী জয়নালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনার্থে কক্সবাজার সদর মডেল থানায়  মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ