• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে তারেক রহমান: বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, কাটছে গ্যাস সংকট হরমুজ প্রণালি খুলতে যুদ্ধবিরতি ও সম্পদ মুক্তির শর্ত ইরানের মিরপুরে টিকাদান কেন্দ্রে মধ্যরাতে নিরাপত্তা ঘটনায়, ভবন গুঁড়িয়ে লুট কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্যকারী ৩৮৮ কর্মক্ষেত্র বন্ধ রাষ্ট্রদ্রোহের মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ইসলাম আটক ইরানের সব এয়ারলাইন বন্ধের কড়া হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ নিউইয়র্কে সাংবাদিকদের আড্ডায় মিলিত হলেন কাদের গণি চৌধুরী যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বরফ গলাতে ফিরল পান্ডা কূটনীতি

কলাপাড়ায় পাঁচ হাজার শিশুকে সাঁতার’ প্রশিক্ষণ/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ৩০৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ হাজার শিশুকে জীবনের জন্য সাঁতার’ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। সিআইপিআরবি’র উদ্যোগে জুলাই ২০২৩ থেকে নভেম্বর মাস পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ। রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন, ইউকে এবং প্রিন্সেস শার্লিন অফ মোনাকো
ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় প্রজেক্ট ভাসা-২ এর মাধ্যমে আবারো শিশুদের সারভাইভাল সুইমিং স্কিল শেখানোর পরিকল্পনা নিয়েছে সিআইপিআরবি। উপজেলায় ২০২৩ সালে মোট পাঁচ হাজার ৬ থেকে ১০ বছর বয়সী শিশুকে জীবন রক্ষায় সাঁতারের কলা-কৌশল শেখানো হবে। ২০২৩ প্রকল্প কর্ম এলাকা কলাপাড়া উপজেলার ৯টি ইউনিয়নে ২টি পৌরসভায় পাঁচ হাজার শিশুকে সাঁতার শেখানোর পরিকল্পনা নিয়ে ৩২ টি প্রশিক্ষণ কেন্দ্রে শিশুদের সাঁতার প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। ইতোমধ্যে দুই হাজার নয়শত পয়ষট্টি জন শিশু জীবন রক্ষায় সাঁতার এর ২১টি কৌশল সফলভাবে রপ্ত করে ‘সুইমসেফ গ্রাজুয়েট’ হিসেবে উত্তীর্ণ হয়েছে।
সাঁতারের এই বিশেষ কৌশলগুলো শেখার মাধ্যমে তারা পানিতে ডুবে যাওয়া থেকে নিজেকে রক্ষা করা ও তাদের উপস্থিতিতে কেউ পানিতে ডুবে গেলে ডাঙায় থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হবে।
ভাসা প্রজেক্ট -২ বরিশালের ফিল্ড টিম ম্যানেজার, মো: মোতাহের হোসেন জানান, এই সাতার প্রশিক্ষণ কার্যক্রম মে-২০২৩ থেকে শুরু হয়ে অক্টোবর-২০২৩ এর মাঝামাঝি চলমান থাকবে।পরে সেন্টার, ইউনিয়ন এবং উপজেলা ভিত্তিক সাতার প্রতিযোগিতার মধ্যমে সাতার কার্যক্রম এই বছরের জন্য শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ