• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিয়াজুল ইসলাম বাচ্চু।। / ২৫৩ পঠিত
আপডেট: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি॥

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গতকাল বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফোরকান সিকদার এর সভাপতিতে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল। সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আজাদুর রহমান আজাদ।দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠী জেলা স্চ্ছোসেবক দল নেতা শাহ আলম, সাইদুল, হান্নান, রবিউল আউয়াল, মিঠু মল্লিক, শামীম মৃধা, আলিম, সোহাগ, শহিদুল্লাহ শহিদ, সবুজ আকন ও মাসুম মৃধা প্রমুখ। দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ূ এবং কারা মুক্তির জন্য দোয়া করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের সুস্থ্যতার সাথে নেকহায়াত দারাজ, দেশের মানুষের পাশে থাকার জন্য তৌফিকদান এবং মুসলিম উম্মাহ, দেশ ও জাতির জন্য দোয়া মোনাজাত করা হয়। এসময় জেলা ও উপজেলা ও পৌর কমিটির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ