• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফোর্বসের বর্ষসেরা তালিকায় কাতারের তিন পর্যটন ও এভিয়েশন নির্বাহী যুক্তরাষ্ট্রে ডানা মেলছে ভিয়েতজেট সংসদ সদস্য গাজী নজরুল ও তার স্ত্রীকে হেফাজতে নিয়েছে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের কথা জানাল জামায়াত জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে হুথি হামলার তীব্র নিন্দা জানাল কাতার জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সফরে সঙ্গী ৩৫ সদস্য বাংলাদেশে ১৫ বছর পূর্তি উদযাপনে তুর্কিশ এয়ারলাইন্সের হাফ ম্যারাথন ডিসেম্বরেই জাতীয় সংসদে সংবিধান সংশোধনীর চূড়ান্ত প্রতিবেদন নতুন তথ্য: লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

প্রধানমন্ত্রী বলেন কুড়িগ্রামে করা হবে কৃষি বিশ্ববিদ্যালয়।

রিপোর্টার: / ৪৩৮ পঠিত
আপডেট: সোমবার, ৪ মে, ২০২০

ঢাকা প্রতিনিধিঃ কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৪ মে) সকালে গণভবন থেকে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী এ বিভাগের অন্যান্য জেলার কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় আমারই আইডিয়া। আমি বলেছিলাম এটা করবো, এটা হয়ে যাবে। আইন পাস করে দেবো আমরা, কৃষি বিশ্ববিদ্যালয় হবে।

কুড়িগ্রাম জেলা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, কুড়িগ্রাম খাদ্যে উদ্বৃত্ত, এটাই আমি খুব আনন্দিত। এটা ধরে রাখতে হবে। এখানে ফসল উপাদনটা বহুমুখী করতে হবে। চিলমারী বন্দরের কাজও আমরা শুরু করেছিলাম। কিন্তু করোনা ভাইরাসের কারণে সব আটকে গেল। সেটাও হয়ে যাবে, নদীগুলো সব ড্রেজিং করা হবে। অনেক প্ল্যান নেওয়া আছে।

রংপুর ও কুড়িগ্রামে যেন আর মন্দা ফিরে না আসে সেই আশাবাদ ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, কুড়িগ্রাম আরও উন্নত হোক। কুড়িগ্রামের মানুষ ভালো থাকুক।  সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ