• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেবিদ্বারে পারিবারিক ঘটনায় আটক এক, তদন্তে পুলিশ ফোর্বসের বর্ষসেরা তালিকায় কাতারের তিন পর্যটন ও এভিয়েশন নির্বাহী যুক্তরাষ্ট্রে ডানা মেলছে ভিয়েতজেট সংসদ সদস্য গাজী নজরুল ও তার স্ত্রীকে হেফাজতে নিয়েছে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের কথা জানাল জামায়াত জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে হুথি হামলার তীব্র নিন্দা জানাল কাতার জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সফরে সঙ্গী ৩৫ সদস্য বাংলাদেশে ১৫ বছর পূর্তি উদযাপনে তুর্কিশ এয়ারলাইন্সের হাফ ম্যারাথন ডিসেম্বরেই জাতীয় সংসদে সংবিধান সংশোধনীর চূড়ান্ত প্রতিবেদন

যুক্তরাষ্ট্রে ডানা মেলছে ভিয়েতজেট

রিপোর্টার: / ২ পঠিত
আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
‘হ্যালো আমেরিকা’ বিশেষ ফ্লাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরুর পর বৈশ্বিক ব্যবসায়িক পরিধি ও অংশীদারিত্ব বাড়াচ্ছে ভিয়েতনামের ভিয়েতজেট।

যুক্তরাষ্ট্রের বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে বৈশ্বিক ব্যবসায়িক কার্যক্রম ও নেটওয়ার্ক বিস্তৃত করছে ভিয়েতনামের শীর্ষস্থানীয় বিমান সংস্থা ভিয়েতজেট। ‘হ্যালো আমেরিকা’ নামক একটি বিশেষ ফ্লাইটে ২০২৫ সালের জানুয়ারিতে হো চি মিন সিটি থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সংস্থাটির প্রতিনিধিরা। এই দলের নেতৃত্বে ছিলেন ভিয়েতজেটের চেয়ারম্যান ড. নগুয়েন থি ফুয়ং থাও। সে সময় তিনি তৎকালীন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

বিমান সংস্থাটি এখন শুধুমাত্র উড়োজাহাজ পরিচালনাতেই সীমাবদ্ধ থাকছে না, বরং প্রযুক্তি ও পুঁজি বিনিয়োগের মাধ্যমে বৈশ্বিক পরিসরে নিজেদের মেলে ধরছে। এর অন্যতম বড় ভিত্তি হলো বিশ্বের শীর্ষ বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব। ২০১৬ সালে ১০০টি উড়োজাহাজের চুক্তির মাধ্যমে শুরু হওয়া এই সম্পর্ক ২০১৯ সালে ২০০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের চুক্তিতে রূপ নেয়। পাশাপাশি জিই, হানিওয়েল, প্র্যাট অ্যান্ড হুইটনি এবং গুগলের মতো প্রযুক্তি ও ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও সংস্থাটি বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। এছাড়া স্পেসএক্সের সঙ্গে আধুনিক সংযোগ প্রযুক্তি নিয়েও ভিয়েতজেট সক্রিয়ভাবে কাজ করছে।

নিজেদের কার্যক্রমকে আরও বেগবান করতে বিমান প্রকৌশল, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিবেশবান্ধব জ্বালানি প্রযুক্তির দিকে বিশেষ নজর দিচ্ছে ভিয়েতজেট। বোয়িংয়ের সঙ্গে সম্মিলিতভাবে তারা ভিয়েতনামকে বিমান প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণ সেবার একটি বড় আঞ্চলিক কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে। এ ছাড়া বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানো সংস্থাটির কৌশলগত পরিকল্পনার অংশ।

নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সঙ্গে সম্পর্কের উন্নয়নেও বড় পদক্ষেপ নিয়েছে ভিয়েতজেট। ২০২৫ সালের সেপ্টেম্বরে ড. নগুয়েন থি ফুয়ং থাও নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ পরিদর্শন করেন এবং চেয়ারম্যান লিন মার্টিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সফরে তিনি প্রতিষ্ঠানটির সমাপনী ঘণ্টা বাজানোর অনুষ্ঠানেও অংশ নেন। আন্তর্জাতিক পুঁজিবাজারের সঙ্গে ভিয়েতনামের ব্যবসায়িক সংযোগ স্থাপনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এভাবে বাণিজ্য, প্রযুক্তি, পুঁজি ও জ্ঞানের সমন্বয় ঘটিয়ে ভিয়েতজেট নিজেকে বিশ্বের বড় করপোরেশনগুলোর সঙ্গে একটি দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ