• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফ্লাইদুবাই পাইলটের অতৃপ্ত বিয়ের শর্ত ও চাঞ্চল্যকর পোস্টের তথ্য

রিপোর্টার: / ১১৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হামলায় অভিযুক্ত কো-পাইলটের পরিচয় প্রকাশ করেছে সিএনএন। ২৯ বছর বয়সী এই পাইলটের নাম হামাম আল-হামানি, যিনি ওমানের নাগরিক। গত বুধবার তেল আবিব যাওয়ার পথে বিমানটি পরিচালনা করছিলেন তিনি এবং ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড়। অভিযোগ রয়েছে যে, আকাশপথে ওড়ার সময় হামাম ধারালো কোনো অস্ত্র দিয়ে ভারতীয় পাইলটকে আক্রমণ করেন এবং বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা চালান। তবে শেষ পর্যন্ত তার সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

তদন্তের অংশ হিসেবে হামামের সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড পর্যালোচনায় দেখা গেছে, তিনি অত্যন্ত রক্ষণশীল ও ধর্মপরায়ণ ছিলেন। ২০২২ সালে নিজের ভেরিফায়েড হ্যান্ডলে বিয়ের জন্য পাত্রী খোঁজার একটি অভিজ্ঞতা শেয়ার করেছিলেন তিনি। সেখানে হামাম লিখেছিলেন, তার মূল শর্ত ছিল—বিয়ের পর স্ত্রীকে অবশ্যই নিকাব পরতে হবে এবং কোনো কর্মক্ষেত্রে যুক্ত থাকা যাবে না। তার ভাষ্যমতে, শুরুতে এসব শর্তের কারণে কোনো পাত্রীই রাজি হচ্ছিলেন না। কিন্তু যখনই তার মা মেয়েদের অভিভাবকদের কাছে বিষয়টি উপস্থাপন করতেন যে তার ছেলে একজন পাইলট, তখনই পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটত। ২০২২ সালে এক্সে দেওয়া একটি পোস্টে বিয়ের জন্য পাত্রী খোঁজার অভিজ্ঞতা তুলে ধরেছিলেন হামাম।

হামামের দাবি অনুযায়ী, ছেলে পাইলট জানার পরপরই আগের সব আপত্তির কথা ভুলে পাত্রীরা বিয়েতে রাজি হয়ে যেতেন। বিষয়টি নিয়ে তিনি কিছুটা তিক্ত মন্তব্যও করেছিলেন। এছাড়া নারী-পুরুষের একসঙ্গে কাজ করার বিষয়টিকে তিনি নেতিবাচকভাবে দেখতেন। ২০২২ সালে দেওয়া আরেকটি পোস্টে তিনি প্রশ্ন তুলেছিলেন, কর্মক্ষেত্রে পুরুষের সঙ্গে কাজ করার ফলে কতজন ধার্মিক ও সম্মানীয় নারী তাদের মূল্যবোধ হারিয়ে ধ্বংস হয়ে গেছেন এবং কৌশলে তাদের অন্য পথে চালিত করা হয়েছে।

বিমানে হামলার মতো মারাত্মক অভিযোগ ওঠার পর পাইলটের এমন পুরনো মানসিকতা ও সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। বর্তমানে ফ্লাইটটিতে ঘটে যাওয়া ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি নিয়ে তদন্ত চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ