• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুতিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সামরিক শক্তি ও প্যাট্রিয়ট মিসাইল মোতায়েন প্রতারণা করলে বই ছাপার কাজ আর নয়: শিক্ষামন্ত্রী শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ ও মালামালসহ আটক ৭ এক রাতেই তিন দফা ভূমিকম্পে কাঁপল সীমান্ত ও বাংলাদেশ মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করলেন টেনেসির কারাপ্রধান সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: আহত এক রাজস্ব ফাঁকির অভিযোগে ঢাকার ৪ বারে এনবিআরের একযোগে অভিযান জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানের দুই কর্মকর্তা বিরুদ্ধে ব্যবস্থা উচ্চ মূল্যস্ফীতি জনজীবনে চাপ সৃষ্টি করছে: অর্থমন্ত্রী

কালীগঞ্জে আ.লীগের উঠান বৈঠক /দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ১৯৯ পঠিত
আপডেট: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো. মহসিন এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিল ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, এমপি।

সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন সবুজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এস এম রবিন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম তোরণ, অর্থ বিষয়ক সম্পাদক মো. শরীফুল ইসলাম খান কনক ও মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মো. আলমগীর হোসেন প্রমূখ।

অন্যদিকে শনিবার বিকালে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মো. সারোয়ার হোসেন এর সভাপতিত্বে স্থাণীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিল ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, এমপি। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ