• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাজীপুরে বিআরটিসি বাস কাউন্টার, বরিশালসহ বিভিন্ন রুটে নিয়মিত যাত্রী পরিবহন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন

অক্টোবর হবে পতনের মাস, স্বাধীনতার, মানবাধিকার মাস-দুদু/দৈনিক ক্রাইম বাংলা।।

অনলাইন ডেস্ক।। / ২৭৪ পঠিত
আপডেট: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

অনলাইন ডেস্ক।। 

সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আন্দোলন এখনো কিছুই দেখেননি। সেপ্টেম্বরের পর অক্টোবর আসবে। অক্টোবর হবে পতনের মাস, স্বাধীনতার, মানবাধিকার মাস। অক্টোবরে এ সরকারের সঙ্গে দেনা-পাওনার সব কিছু মীমাংসা হয়ে যাবে।’ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ এবং আমানুল্লাহ আমান, সালাউদ্দিন আহমেদ, রফিকুল আলম মজনু, তানভীর আহমেদ রবিনসহ নেতাদের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। এ সময় দুদু বলেন, ‘আমাদের দেশের ৫২ বছর বয়স হয়েছে। এ ৫২ বছর বয়সে আমাদের অর্জন যুক্তরাষ্ট্রের স্যাংশন ও ভিসা নীতি। কেন করেছে? কারণ বাংলাদেশে গণতন্ত্র নেই। ভোটের অধিকার নেই, মানবাধিকার নেই। আর এ কারণে যুক্তরাষ্ট্র আগে স্যাংশন দিয়েছিল এখন ভিসা নীতি কার্যক্রম শুরু করেছে। কেন বাংলাদেশের ওপর ভিসা নীতি আসবে? এটা কোন আনন্দের সংবাদ না।’ তিনি বলেন, ‘যে দেশ এক সাগর রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে। গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছে সেই দেশে এখন গণতন্ত্র নেই স্বাধীনতা নেই।’ সাবেক এ সংসদ সদস্য বলেন, ‘রাষ্ট্রের সঙ্গে জনগণের যে চুক্তি। রাষ্ট্রকে মানুষ মানে, কর দেয়। কিন্তু রাষ্ট্র এখন দানবে রূপান্তরিত হয়েছে। এ সরকার দেশের জনগণকে দেখে না, তারা মানুষের সঙ্গে দানবের মতো আচরণ করছে। বর্তমান সরকার যত তাড়াতাড়ি পদত্যাগ করবে, তার জন্য, দেশের জন্য, মানুষের জন্য ততো তাড়াতাড়ি ভালো হবে। এ সরকারের পদত্যাগ ছাড়া অন্য কোনো বিকল্প নেই।’ সংগঠনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সদস্য সচিব মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপিরসহ তথ্য বিষয়ক সম্পাদক কাদের


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ