• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই খুলে দেওয়া হবে’—সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী পাহাড়ি দুর্যোগে উদ্ধার-ত্রাণে নিরলস সেনাবাহিনী, নিরাপদে সরানো হলো শতাধিক পরিবার ও পর্যটক রাজনীতি ক্ষমতার নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম’—বরিশালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বন্যাদুর্গতদের পাশে থাকতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ অটোরিকশা ভাড়া নিয়ে বিরোধ: কেরানীগঞ্জে যুবককে মারধরের অভিযোগ, আহতের অবস্থা গুরুতর সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, মুষলধারে বৃষ্টি; ঘাটে ফিরছে মাছধরা ট্রলার কুয়াকাটার সাগরে জেলের জালে ‘কালো সোনা’, ৮ কেজির পোয়া মাছ বিক্রি ৫০ হাজার টাকায় লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীতে মুসলিম তৌহিদী জনতা ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২৪৮ পঠিত
আপডেট: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

মোঃ বেল্লাল হোসাইন নাঈম।।

নোয়াখালীর চাটখিলে মুসলিম জনতা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দখলদার ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কয়েক হাজার মানুষ।

শনিবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে চারটা চাটখিল আলিয়া মাদ্রাসার সামনে থেকে তৌহিদী মুসলিম জনতা মিছিল নিয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে
উপজেলার প্রধান (ঢাকা-রামগঞ্জ) সড়কে এসে সমাবেশ ও দোয়া মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ শেষে অসহায় ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়। এসময় বক্তারা দখলদার ইসরায়েলিদের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে এক হয়ে লড়াই করার পাশাপাশি বৈশ্বিক পরিমন্ডলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের কাজ করার আহবান জানান। বক্তব্য শেষে ফিলিস্তিনের অসহায় জনগণের জন্য দু’হাত তুলে দোয়া করা হয়।
মাওঃ ইলিয়াস এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন, রাজগঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও চাটখিল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাসান, স্থানীয় জামেয়া ওসমানীয়া মাদরাসার মুহতামিম মুফতি আছেম, চাটখিল পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান খান বাবুল, খেজুর তলা মসজিদের খতিব নূরুল ইসলাম, হালিমাদিঘীর পাড় জামে মসজিদের খতিব মাওঃ কবির প্রমুখ।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দলমত নির্বিশেষে সর্বস্তরের কয়েক হাজার মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ