• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক জেরিনা আজাদ ফাউন্ডেশনের উদ্যোগে দক্ষিণ বনশ্রীতে ফ্রি মেডিকেল ক্যাম্প হাজীপুরে বিআরটিসি বাস কাউন্টার, বরিশালসহ বিভিন্ন রুটে নিয়মিত যাত্রী পরিবহন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক

রিপোর্টার: / ১৪ পঠিত
আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ায় শের-ই- বাংলা নৌ ঘাঁটিতে বাংলাদেশ নৌবাহিনীর নবীন নাবিক বি-২০২৬ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর)
বেলা ১১টায় বানৌজা শের-ই-বাংলা নৌঘাটিতে প্যারেড গ্রাউন্ডে সমাপনি এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ
নৌ-বাহিনীর প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ ও অধ্যবসায়ের সফল পরিসমাপ্তি শেষে নবীন নাবিকরা সুসজ্জিত মার্চপাস্টে অংশ গ্রহণ করেন। এসময় তাদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার বিভিন্ন দিক পরিদর্শন করেন নৌ প্রধান।

পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। নৌবাহিনীর বি-২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো. সেজান মাহমুদ পেশাগত ও সকল বিষয়ে সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌ-প্রধান পদক’ লাভ করেন। এছাড়াও, মো. মুজাহিদুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং মো. শাকিল হাসান তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করে।

কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লে. কমান্ডার মোয়াজ্জম হোসেনসহ সকল বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় নৌসদস্যদের অকৃত্রিম দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত উৎকর্ষতা অত্যন্ত প্রশংসনীয়।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি একটি শক্তিশালী ও সমৃদ্ধ নৌবাহিনী গড়ে তুলতে এই নবীন নাবিকরা অগ্রণী ভূমিকা পালন করবে।

নৌপ্রধান দেশের দক্ষিণাঞ্চলের পায়রা সমুদ্র বন্দরসহ উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষায় বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি এ ঘাঁটি সুযোগ্য নাবিক তৈরির সূতিকাগার হিসেবে কাজ করছে বলে উল্লেখ করেন।

এ সময় তিনি সততা, শৃঙ্খলা, আনুগত্য ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ সেবায় আত্মনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান।

মনোজ্ঞ এ কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ