• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতিসহ তিন দাবিতে বিশেষ কমিটির বৈঠক ঢাকায় ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা হচ্ছে: মন্ত্রী শাহজালাল বিমানবন্দরে যাত্রী ভোগান্তি: ট্রলি ও লাগেজ সংকট চরমে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র হিসেবে কামারুম মুনিরার দায়িত্ব গ্রহণ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু বুধবার রাতে ইরানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা ইরাকি এয়ারওয়েজের রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের জোরালো ভূমিকা চাইলেন পররাষ্ট্র দেশে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ২০২৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন

প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন পাঁচ বছর পর ডিএসসিসির।

রিপোর্টার: / ৪৪৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা ডেক্স  ৬ নম্বর ওয়ার্ডের (সাধারণ) কাউন্সিলর মো. শহিদ উল্লাহ, ১৪ নম্বর ওয়ার্ডের (সাধারণ) কাউন্সিলর ইলিয়াসুর রহমান ও সংরক্ষিত ১ আসনের কাউন্সিলর ফারজানা ইয়াসমিন বিপ্লবীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্যানেল নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের দ্বিতীয় সভায় এই মেয়র প্যানেল নির্বাচন করা হয়। মেয়র প্যানেল নির্বাচনে উল্লিখিত তিনজনের নাম প্রস্তাব করা হলে পরিষদ সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচন করেন। পাঁচ বছরেরও অধিক সময় পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বোর্ড সভার অনুমোদনে এবারই প্রথম মেয়র প্যানেল নির্বাচন করা হলো।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা সিটি করপোরেশনকে যেমনি গণতান্ত্রিকভাবে পরিচালিত করতে চাই, তেমনি আইন অনুযায়ী পরিচালিত করতে চাই। আইনের কোনো ব্যত্যয় হোক, সেটা আমরা চাই না।ডিএসসিসির মেয়র কাউন্সিলরদের ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষকে সেবা দেয়াই আমাদের অন্যতম লক্ষ্য। সেজন্য নতুন সময়সূচি অনুযায়ী ডিএসসিসির সব ওয়ার্ডে যে লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, ইতোমধ্যে তা জনগণের মাঝে আশার সঞ্চার করেছে এবং জনগণ তাদের সন্তুষ্টি প্রকাশ করছে। এই সাফল্যের দাবিদার আপনারাই। এই কার্যক্রমকে সফল করতে আপনারা নিরলস পরিশ্রম করছেন বলেই আমরা নতুন করে ডিএসসিসিকে গড়ে তোলার যে রূপকল্প হাতে নিয়েছি, তা বাস্তবায়নেও গতি পেয়েছে বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ