• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা, পাল্টা সানায় বিমান হামলা মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুতিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সামরিক শক্তি ও প্যাট্রিয়ট মিসাইল মোতায়েন প্রতারণা করলে বই ছাপার কাজ আর নয়: শিক্ষামন্ত্রী শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ ও মালামালসহ আটক ৭ এক রাতেই তিন দফা ভূমিকম্পে কাঁপল সীমান্ত ও বাংলাদেশ মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করলেন টেনেসির কারাপ্রধান সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: আহত এক রাজস্ব ফাঁকির অভিযোগে ঢাকার ৪ বারে এনবিআরের একযোগে অভিযান

ভোলার লালমোহনে উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে পৌর যুব মহিলা লীগের উঠান বৈঠক/দৈনিক ক্রাইম বাংলা।। 

নুরুল আমিন।। / ২২১ পঠিত
আপডেট: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

নুরুল আমিন, স্টাফ রিপোর্টার।।

ভোলার লালমোহনে উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে পৌর যুব মহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৯ অক্টোবর লালমোহন পৌরসভার ১১নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী আলীমদ্দিন দালাল বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পৌর যুব মহিলা লীগের সভাপতি পারভীন বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন বেগম বলেন, আমাদের নেতা ভোলা-৩ আসনের এমপি আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন ভাই এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। নারীর সম্মান বৃদ্ধির জন্য কাজ করেছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ মহিলাদের কল্যাণে আরো অনেক কাজ করেছেন তিনি। এমপি মহোদয়ের পাশাপাশি ভাবি ফারজানা চৌধুরী রত্না সুখে দুখে আপনাদের পাশে ছিলেন এবং খোঁজখবর নিয়েছেন। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আপনারা সবাই শাওন ভাইয়ের নৌকায় ভোট দিবেন। এসময় উন্নয়ন কাজের লিফলেট বিতরণ করেন পৌর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদা বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ