• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাজীপুরে বিআরটিসি বাস কাউন্টার, বরিশালসহ বিভিন্ন রুটে নিয়মিত যাত্রী পরিবহন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন

বিএনপির অবরোধে জনগণের সম্পৃক্ততা নেই: তথ্যমন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা

ক্রাইম বাংলা / ২১৪ পঠিত
আপডেট: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

বিএনপির ডাকা অবরোধে সাধারণ জনগণের কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি যে অবরোধ ডেকেছে এখানে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, তাদের কর্মীসমর্থকদেরও সম্পৃক্ততা নেই। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, হঠাৎ করে গাড়ির মধ্যে বোমা নিক্ষেপ করা এটি কোনো রাজনীতি হতে পারে না। এটি কোনো রাজনৈতিক কর্মসূচির অংশ হতে পারে না। আবার তারা (বিএনপি) আন্দোলনকে আউটসোর্সিং করেছে। তাদের কর্মী পাওয়া যায় না, যারা মাদকাসক্ত তাদের কিছু টাকা পয়সা দিয়ে গাড়ি পোড়াতে পেট্রল বোমা নিক্ষেপ করাচ্ছে। বিএনপি তাদের আন্দোলন আউটসোর্সিং করে এখন নেশাখোরদের হাতে দিয়েছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, এসব নেশাখোরদের সঙ্গে ওদের কর্মীরাও আছে। এটার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। গাড়ি-ঘোড়ায় আগুন দেওয়া কখনো আন্দোলন হতে পারে না, এটা সন্ত্রাসী কর্মকা-। এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। রাজনীতিকে রক্ষা করতে হবে। ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আল-মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান খান বাবুর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ