• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইনার সার্কুলার রিং রোড দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের অর্থনীতি ২০৩০ সালে শীর্ষ ৩০-এ যেতে পারে: ইইউ বয়স্কদের বিমান ভ্রমণ সহজ করতে হামাদ ও ‘ইসান’র যৌথ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে দুর্গাপূজার টানা দীর্ঘ ছুটি নভেম্বরেই আন্তর্জাতিক ফ্লাইটের অপেক্ষায় কক্সবাজার বিমানবন্দর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা, পাল্টা সানায় বিমান হামলা মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুতিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সামরিক শক্তি ও প্যাট্রিয়ট মিসাইল মোতায়েন প্রতারণা করলে বই ছাপার কাজ আর নয়: শিক্ষামন্ত্রী

কক্সবাজারে ইসি আনিছুর রহমান, নির্বাচনে বাঁধা দিলে আইনি ব্যাবস্হা/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২১৬ পঠিত
আপডেট: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজার ও বান্দরবান জেলার নির্বাচন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্টদের সংগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে।মঙ্গলবার ২৮ নভেম্বর দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় ইসি আনিছুর রহমান বলেন, বিএনপি নির্বাচনে আসবে কি না এটা তাদের একান্ত বিষয়।তবে তারা যদি নির্বাচনে আসার ইচ্ছা পোষণ করে তাহলে তফসিল পুনর্বিবেচনা বা নির্ধারণের সুযোগ এখনো বিদ্যমান।
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে বেলা সাড়ে ১১টার শুরু হওয়া এ মত বিনিময় সভা শেষ হয় দুপুর আড়াইটায়।তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে যা করা দরকার সব নির্দেশনা প্রশাসনকে দেওয়া হয়েছে।ইসির পক্ষ থেকে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলকে বার বার নির্বাচনে আসার আহ্বান জানানো হচ্ছে।তাদের নির্বাচনে আসার অধিকার যেমন আছে,তেমনি না আসারও অধিকার রয়েছে। তবে কাউকে বাধা দেওয়ার অধিকার কারও নেই। কেউ যদি নির্বাচনে আসার ক্ষেত্রে বাধা দেয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি আনিছুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ