• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজারে ৯০ কোটি টাকার আইসসহ লবনবাহী ট্রাকের চালকও হেলপার আটক/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২২৮ পঠিত
আপডেট: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।  
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে তল্লাশির সময় লবণবাহী ট্রাক থেকে ১৮ কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে ৩০ বিজিবির সদস্যরা।
এ সময় পাচার কাজে জড়িত থাকার অভিযোগে ট্রাকটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত আইসের বর্তমান বাজারমূ্ল্য ৯০ কোটি টাকা।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে ৩০ বিজিবির ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
আটকরা হলেন- ট্রাকটির চালক টেকনাফের নোয়াখালী পাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে কেফায়েত উল্লাহ (৩৮) ও তার সহকারী হেলপার মহেশখালীয়া পাড়ার আবু বক্করের ছেলে মোহাম্মদ হারুন (২৩)।
লে. কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন- বৃহস্পতিবার রাতে টেকনাফ থেকে ছেড়ে আসা একটি লবণবাহী ট্রাক মরিচ্যা চেকপোস্টে থামানো হয়। তারপর চালক-হেলপারকে জিজ্ঞাসাবাদ করার পর সন্দেহ হলে পরবর্তীতে ওই ট্রাকটির লবণের কিছু অংশ সরালে বেরিয়ে আসে আইসের প্যাকেট। ১৭ টি প্যাকেটে মোড়ানো মোট ১৮ কেজি ২০ গ্রাম আইস উদ্ধার করা হয়।
তিনি বলেন- আটক হেলপারকে নিয়ে আইসের মালিকের বাড়ি টেকনাফের সাবরাংয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে নগদ অর্থ, পাসপোর্ট ও মোবাইল জব্দ করা হয়। মূলত আইসের দ্বিতীয় বৃহত্তম চালানটি যাচ্ছিলো ঢাকারউদ্দেশ্যে।
বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মেহেদী হোসাইন কবির বলেন- সামনে নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে যেন কোন অপরাধী প্রবেশ করতে না পারে সে জন্য বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। এছাড়াও সীমান্তের নিরাপত্তায় সর্বদা টহল জোরদার রয়েছে বলে জানিয়েছেন বিজিবি রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মেহেদী হোসাইন কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ