• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদের ছুটিতে রাজধানীর বিনোদনকেন্দ্রে বাড়তি আয়োজন, দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা ঈদ সামনে, খুলনার কামারশালায় ব্যস্ততা চরমে; টুংটাং শব্দে মুখর বাজার ঈদ সামনে, পটুয়াখালীর পশুর হাটে উপচে পড়া ভিড়; জমে উঠেছে কোটি টাকার বেচাকেনা ঈদযাত্রায় যমুনা সেতুতে ঘরমুখো মানুষের ঢল, ২৪ ঘণ্টায় পারাপার ৫৩ হাজার যানবাহন ছয় অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিশেষ নজরদারি, ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে জরুরি টিম রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম

শেষ শ্রদ্ধা জানালেন ফখরুলরা শাহজাহান সিরাজের।

রিপোর্টার: / ৩৪১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা ডেক্সঃ  মহান স্বাধীনতার ইশেতহার পাঠক, বিএনপি সরকারের সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের মৃত্যুর খবর শুনে তার বাসায় ছুটে গিয়েছেন বিএনপি নেতারা।মঙ্গলবার (১৪ জুলাই) রাতে গুলশানের বাসায় অ্যাম্বুলেন্সে রাখা শাহজাহান সিরাজের মরদেহে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন কাঁচঘেরা মরদেহের সামনে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন।শ্র্রদ্ধা নিবেদনের সময়ে দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদের ছেলে আবেদ আহমেদ প্রমুখ ছিলেন।পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘তার (শাহজাহান সিরাজ) এই চলে যাওয়াটা বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করল। এই শূন্যতা পূরণ হবার নয়। আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, গভীর শোক জানাচ্ছি এবং আল্লাহ তায়ালার কাছে দোয়া করছি, তিনি যেন তাকে বেহেস্ত নসিব করেন।”পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতিহাস তুলে ধরে বলেন, ‘শাহজাহান সিরাজ বাংলাদেশের ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ চির অম্লান হয়ে থাকবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ