• বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় ক্ষতিপূরণের টাকা উত্তোলনকে কেন্দ্র করে নারীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ, আদালতে মামলা *প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সৃজনশীল ছবির জাদুকর সুনাম দেবনাথ 

রিপোর্টার: / ৪৬১ পঠিত
আপডেট: বুধবার, ১৫ জুলাই, ২০২০

মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃছোট বেলার এই অভ্যাস আজ যেন স্বপ্নে পরিণত হয়েছে। ধীরে ধীরে ছবি আঁকার প্রতি সৃষ্টি হয় এই চিত্রশিল্পীর ভালোবাসা। আজ তার বাসার পুরো একটি রুমেই তার আঁকা ছবি দিয়ে ভর্তি। শুধু তার রুমেই নয় ঠাকুরগাঁওসহ বিভিন্ন জায়গায় রয়েছে তার হাতে আঁকা ছবি।

রঙ-তুলির মাধ্যমে যারা জগৎকে রাঙান, সুবোধকে তুলে ধরেন চিত্রপটে তারাই আমাদের কাছে তুলির জাদুকর। পৃথিবীজুড়ে বিভিন্ন সময়ে, বিভিন্ন দেশের তুলির যাদুকরেরা প্রতিনিয়ত টেনে যাচ্ছেন তাদের তুলি, সৃষ্টি করছেন নতুন নতুন চিত্রকর্ম। কিন্তু সেরাদের সেরা শিল্পীরা তাঁর রঙ তুলিতে কেবল তাঁর দেশেই খ্যাতি কুড়ান না, বরং তারা তাক লাগিয়ে দেন বিশ্ববাসীকেও। তাদের রঙ তুলিতে জানান দেয় তাদের অস্তিত্ব।
এমনই এক ফ্রিল্যান্স চিত্রশিল্পী এডভোকেট সুনাম দেবনাথ। আঁকাআঁকি নিয়ে কিছুটা সময় আড্ডা হয় তার সাথে, জানা হয় আঁকা-আঁকির পেছনের গল্প।
সুনাম দেবনাথ একজন এডভোকেট। স্বাধীন পেশায় থেকে প্রতিকৃতি ও প্রচ্ছদ শিল্পী হিসেবে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি।
কিছুদিন আগে নিজ হাতে আঁকা দু’টি চিত্রকর্ম নিলামে তুলেছিলেন তিনি। এবং নিলামের পুরো টাকা করোনা আক্রান্তদের চিকিৎসায় ‘হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা’ মেশিন কেনার জন্য ব্যয় করা হয়।
গতবছর ২৬ শে জুন বরগুনা সরকারি কলেজের সামনে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। এর কিছুদিন পরে পেন্সিল দিয়ে নিহত রিফাত শরীফের একটি ছবি আঁকেন সুনাম দেবনাথ, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়াও বেশকিছু দিন যাবত সুনাম দেবনাথের আঁকা কয়েকটি চিত্রকর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রসংশিত হয়। এর মধ্যে বঙ্গবন্ধুর স্কেচ, প্রয়াত রাজনৈতিক- কিংবদন্তীদের স্কেচ, প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পীদের স্কেচ উল্লেখযোগ্য ছিলো বলে জানা যায় ।
আঁকআঁকি নিয়ে সম্পর্কে এমপি পুত্র সুনাম দেবনাথ বলেন, “ আমি প্রোফেশনাল চিত্রশিল্পী না, মনের খোরাক যোগাতেই রঙ তুলির জগতে আশা। জীবন বৈচিত্র্য, প্রকৃতি এবং মানুষ কে নিয়ে ভাবি আমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ