• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

নোয়াখালী-১ আসনের ভোটারগণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়-শাহ আলম/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২২৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকের মনোনীত প্রার্থী মাওঃ মোঃ শাহ আলম নির্বাচনী গণসংযোগ ও পথসভায় বলেন নোয়াখালী-১ আসনের ভোটারগণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।

বুধবার নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বিকেল থেকে রাত পর্যন্ত চাটখিল-সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ ও পথসভায় চেয়ার মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে গনসংযোগ করেন চাটখিল উপজেলার বানসা বাজার ,পাল্লা বাজার, খিলপাড়া বাজার, হিরাপুর স্কুলের সামনে, মানিকপুর, বদলকোট বাজার, ইসলাম পুর ও সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী শহরে, বাংলা বাজার, হাটগাও।
নির্বাচনী প্রচারণার সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ’র সদস্য সচিব মাওঃ মোঃ রাশেদ আলম, নোয়াখালী জেলা ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ’র সহ-কোষাধ্যক্ষ আব্দুল জলিল সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ’র প্রার্থী মাওঃ শাহ আলম জানান, আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে সকলকে ভোট কেন্দ্র গিয়ে নিজ ও পরিবারের ভোটাধিকার প্রয়োগ করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
তিনি চাটখিল-সোনাইমুড়ী আসনের ভোটারদের উদ্দেশ্যে বলেন, প্রিয় নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ি বাসি আমরা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করে এক তরফা নির্বাচন প্রতিরোধ করেছি, আমার চেয়ার মার্কা জনগণের হারিয়ে যাওয়া ভোটাধিকার পুনরুদ্ধারে আমরা সক্রিয়ভাবে মাঠে কাজ করছি। আপনারা আমাদের সাথে থাকলে জনগণের বিজয় হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ