• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৬/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৬১ পঠিত
আপডেট: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় সী লাইন বাসের সাথে সিএনজি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে টেকনাফের হ্নীলার রশিদ আহমদের পুত্র হাফেজ মুফিজুল ইসলাম (২৮) নিহত হয়েছে। এসময় ৬ জন আহত হয়েছে৷
শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন মৃত ব্যক্তির স্ত্রী মর্জিনা আক্তার (২২), সিএনজি ড্রাইভার সব্বির আহমদ(২৫), জান্নাতুল (২২), আজিজা (২৫) ও তার ৭ বছরের ছেলে শিশু সন্তান এবং হামিদ হোছন (৪০
উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় হ্নীলা থেকে ছেড়ে আসা সিএনজি আর সী-লাইন মিনিবাস উখিয়া থেকে ছেড়ে আসা কক্সবাজার মুখি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে আসলে সিএনজির সাথে মিনিবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষনা করেন৷ এতে শিশুসহ আরও ৬জন আহত হয়৷ সিএনজি ও সি লাইন মিনিবাসটি জব্দ করে জব্দ করেন উখিয়া শাহপুরী হাইওয়ে থানার পুলিশ। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন  হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ