• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বাঘায় জমি নিয়ে বিরোধের জেরে মারামারি,উভয় পক্ষের আহত ৬ জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২২৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

হাবিল উদ্দিন, বাঘা (রাজশাহী)।।

রাজশাহীর বাঘায় জমি নিয়ে বিরোধের জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বলিহার পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বলিহার পশ্চিম পাড়া গ্রামের নিরেন্দ্রনাথ সরকারের নিজ নামিয় দখলকৃত সম্পত্তিতে দীর্ঘদিন ধরে জোরপূর্বক রাস্তা দখলের চেষ্টা করে তার আপন ভাই ধীরেন্দ্রনাথ সহ আরও ৬ জন।
এর-ই জের ধরে বৃহস্পতিবার সকালে ধীরেন্দ্রনাথের পক্ষের লোকজন নিরেন্দ্রনাথের পরিবারের লোকজনের উপর অতর্কিত হামলা করে। এতে গুরুত্বর আহত হয় নিরেন্দ্রনাথ, সন্তোষ, লালন সরকার এবং অপর পক্ষের আহত হয়েছে স্বারথি রাণী ও শীবনাথ। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এর মধ্যে সন্তোষের অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামকে) হাসপাতালে প্রেরন করেন। তবে এ ঘটনায় উভয় পক্ষই বাঘা থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সবুজ রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে ছিলাম। এ ঘটনায় উভয় পক্ষের ২টি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ