• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকায় ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা হচ্ছে: মন্ত্রী শাহজালাল বিমানবন্দরে যাত্রী ভোগান্তি: ট্রলি ও লাগেজ সংকট চরমে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র হিসেবে কামারুম মুনিরার দায়িত্ব গ্রহণ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু বুধবার রাতে ইরানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা ইরাকি এয়ারওয়েজের রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের জোরালো ভূমিকা চাইলেন পররাষ্ট্র দেশে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ২০২৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্লাইদুবাই পাইলটের অতৃপ্ত বিয়ের শর্ত ও চাঞ্চল্যকর পোস্টের তথ্য

ঘোড়াঘাটে ভাইস চেয়ারম্যান পদে শহিদুল ইসলাম আকাশের গণ সংযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

মাহতাব উদ্দিন আল মাহমুদ।। / ৪০৩ পঠিত
আপডেট: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি।।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা কৃষকলীগের সভাপতি ও ঘোড়াঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক  মোঃ শহিদুল ইসলাম আকাশ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে  গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন। ইতিমধ্যে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম ও পাড়া মহল্লায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

উপজেলার রাণীগঞ্জ  বাজারে আনুষ্ঠানিক ভাবে তিনি গণসংযোগের মাধ্যমে বিভিন্ন  ব্যবসায়ীদের নিকট দোয়া চেয়ে শুভেচ্ছা বিনিময় সহ বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে গণ সংযোগ শুরু করেন।।

গণসংযোগকালে তিনি বলেন, আমি যদি আগামী নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি তাহলে সুখে দুঃখে সকলের পাশে থাকা সহ বিশেষ করে তরুণ ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবো। যাতে করে এলাকার তরুণ ও যুব সমাজ বেকারত্ব ও মাদকের অভিশাপ থেকে মুক্তি পায়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ,বিভিন্ন সহযোগী ্অঙ্গ সংগঠনের নেতা কর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।

 সাংবাদিক  মোঃ শহিদুল ইসলাম আকাশ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে একটি পরিচিত মুখ। তিনি ১৯৯১ এর নির্বাচনের আগ মুহুর্ত থেকে ৯৬ এর ্অসহযোগ আন্দোলনে উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে  আসছেন। পরবর্তীতে উপজেলা কৃষকলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।তিনি উপজেলার একজন পরিচিত মুখ ও প্রতিবাদী মানুষ হিসেবে সাধারণ জনগণের দোয়া, ভালোবাসা রয়েছে। মাঠ পর্যায়ে তৃণমুল ও  সাধারণ মানুষ তাকে ভোট দিবেন বলে দাবী করেন।

 এছাড়াও তিনি সরকারি বেসরকারিভাবে বিভিন্ন সেবামূলক কার্যক্রমের পাশাপাশি তার ব্যক্তিগত অর্থায়ণে গরীব ও দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবা করে আসছেন গতকল ১৪ ফেব্রুয়ারী বুধবার উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ও বিভিন্ন এলাকায় গণ সংযোগ কালে এ কথাগুলো বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ