• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

শুরু মঙ্গলবার ঢাকা-রাজশাহী রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট।

রিপোর্টার: / ৪২৫ পঠিত
আপডেট: সোমবার, ২০ জুলাই, ২০২০

ঢাকাঃকরোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রায় চার মাস বন্ধ থাকার পর মঙ্গলবার (২১ জুলাই) থেকে ঢাকা-রাজশাহী রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল শুরু হচ্ছে।

রোববার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়, প্রতিদিন সকাল ১০টা ও দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং ১০টা ৫০ মিনিট ও দুপুর ৩টা ২০ মিনিটে পর্যায়ক্রমে রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দরে অবতরণ করবে।ফ্লাইটগুলো রাজশাহী থেকে বেলা ১১টা ২০মিনিট ও দুপুর ৩টা ৫০ মিনিটে থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১২টা ৫ মিনিট ও বিকেল ৪টা ৩৫ মিনিটে অবতরণ করবে।ভাড়ার বিষয়ে ইউএস-বাংলা জানায়, সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের জন্য ন্যূনতম ২৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করে টিকিট করলে গ্রাহকরা ভাড়ার ওপর ১২% মূল্যছাড়ের সুবিধাও পাবেন। এছাড়া ইউএস-বাংলার স্কাইস্টার গ্রাহকরা ১২% মূল্যছাড়ে এয়ারলাইন্সের নিজস্ব সেলস অফিস থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ