• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তীব্র গরমে রাজধানীতে পানির হাহাকার: দৈনিক ৪৫ কোটি লিটার ঘাটতিতে চরম ভোগান্তি গণমাধ্যম সংস্কারে পরামর্শ কমিটি গঠনের ঘোষণা, সব পক্ষকে নিয়ে এগোতে চায় সরকার সুন্দরবনে আবারও বনদস্যুদের তাণ্ডব: ট্রলারসহ ১২ জেলে অপহরণ, অভিযানে বনরক্ষী ও আইনশৃঙ্খলা বাহিনী বাংলার মানুষ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় না’ — ঠাকুরগাঁওয়ে কড়া বার্তা মির্জা ফখরুলের চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যা মামলায় রায়: ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন তিস্তা-পদ্মায় ব্যারেজ নির্মাণের ঘোষণা, পানি সংকট মোকাবিলায় বড় পরিকল্পনার ইঙ্গিত প্রধানমন্ত্রীর স্বচ্ছ নিয়োগে ভোলায় পুলিশে চাকরি পেলেন ৩৩ তরুণ-তরুণী, খুশিতে পরিবারগুলো ভারতীয় গরু বন্ধে স্বস্তিতে রাজশাহীর খামারিরা, কোরবানির হাটে দেশি পশুর আধিপত্য ভোলা নৌপথে বাড়ছে যাত্রীচাপ, ফিটনেসবিহীন লঞ্চ নিয়েঈদে শঙ্কা এআই ও সাইবার নিরাপত্তায় দক্ষতা না বাড়ালে রাষ্ট্র ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী

উপজেলা চেয়ারম্যানসহ ৫ জন করোনায় আক্রান্ত শার্শায়।

রিপোর্টার: / ৪২৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

ইকরামুল ইসলাম বেনাপোল  প্রতিনিধি  : যশোরের শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের দু’বারের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুর (৭২) দেহে কোভিড-১৯ সনাক্ত হয়েছে।
শার্শা উপজেলার ১১ নং নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫০)’র করোনা (পজেটিভ) শনাক্ত হয়েছে।
সোমবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে উপজেলায় ৫ জনের আক্রান্তের রিপোর্ট আসে তার মধ্যে সিরাজুল হক মঞ্জুও রয়েছেন বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।
করোনা আক্রান্তরা স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন এবং ওই সব বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান ডাক্তার ইউসুফ আলী।
প্রসঙ্গত, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে তরুণ যুবক সিরাজুল হক মঞ্জু মহান মুক্তিযুদ্ধের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন।
২০২০ সালে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে কোভিড-১৯ মোকাবেলায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে স্থানীয় জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের পরামর্শে তিনি করোনাকালিন সময়ে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে উপজেলাবাসিকে সেবা দিয়ে আসছিলেন তিনি সরেজমিনে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ