• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক করার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী সৌদি-আমিরাত সম্পর্ক: অভিন্ন স্বার্থে পুরনো দ্বন্দ্ব ভুলে এক কাতারে? ২০২৭ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জামিনে মুক্ত গোলাম মহিউদ্দিন সরকারের সাথে সমঝোতা ব্যর্থ, ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত: মনসুরের ভাইরাল হওয়ার নেপথ্য কাহিনি

উপজেলার সর্ব-সাধারণের সাথে মতবিনিময় করেন- ফারুক রহমান/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২০০ পঠিত
আপডেট: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

আসন্ন চাটখিল উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের সর্ব-সাধারণের সাথে মতবিনিময় সভায় করেন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ ফারুক রহমান।

বৃহস্পতিবার বিকেলে ৩টায় নোয়াখালীর চাটখিল মোহাম্মদপুর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ের মাঠে মোহাম্মদপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান বাহলুল এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা আজিম মিজির সঞ্চালনায় বক্তব্য রাখেন জয়াগ কলেজের সভাপতি ও উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফারুক রহমান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন, চাটখিল-সোনাইমুড়ী উপজেলা শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি মোহাম্মদ আলী মানিক।
আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজি শাহীন, জেলা পরিষদের সাবেক সদস্য ইমরুল কায়েস রাসেল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সালা উদ্দিন সুমন, উপজেলা কৃষক লীগের প্রচার সম্পাদক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগ নেতা বোরহান উদ্দিন রাব্বানী, ৫নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর হোসেন জগলু প্রমূখ।

বক্তারা বলেন আমরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী পরিবর্তনের লক্ষ্যে কাজ করছি। আজকে মোহাম্মদপুর ইউনিয়ন বাসী পরিবর্তনে ডাকে যে সাড়া পাওয়া গেছে আশা করছি আপনারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের মাধ্যমে তা প্রমাণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ