• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক করার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী সৌদি-আমিরাত সম্পর্ক: অভিন্ন স্বার্থে পুরনো দ্বন্দ্ব ভুলে এক কাতারে? ২০২৭ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জামিনে মুক্ত গোলাম মহিউদ্দিন সরকারের সাথে সমঝোতা ব্যর্থ, ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত: মনসুরের ভাইরাল হওয়ার নেপথ্য কাহিনি

চাটখিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগনের সাথে মতবিনিময় করেন-জাহাঙ্গীর কবির/দৈনিক ক্রাইম বাংলা।।

ম.ব.হোসাইন নাঈম।। / ২০৪ পঠিত
আপডেট: রবিবার, ১০ মার্চ, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

নোয়াখালীর চাটখিল উপজেলায় নোয়াখলা ইউনিয়ন (পূর্ব) অঞ্চল আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এবং সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সভায় করেন এক্টিভ গ্রুপে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
রবিবার বিকেলে উপজেলার শিংবাহুড়া গার্লস স্কুল মাঠে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা নোয়াখলা ইউনিয়ন চেয়ারম্যান-নোয়াখলা পূর্ব আ’লীগের সভাপতি হাজী মো. মানিক এর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আরিফুর রহমান আদনানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আহসান হাবিব সমির, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী সুমন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর, সদস্য শহীদ উল্যা ভান্ডারী, চাটখিল সরকারী কলেজের সাবেক ভিপি জহির আব্বাস মিলন, নোয়াখলা পশ্চিম আওয়ামীলীগের সভাপতি টিপু সুলতান চৌধুরী, ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন।

উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহবায়ক রাজিব হোসেন রাজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইকবাল হোসেন শিপন, আবদুল আলী মেম্বার, মহিন উদ্দিন মেম্বার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির বলেন আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার এই দশ বছর কোনো লোককে চাঁদাবাজি ও সন্ত্রাসীদের প্রশ্রয় দেইনি ।
জাতীয় দিবস গুলোতে এক্টিভেট ফাউন্ডেশন ও স্থানীয় এমপি এইচ এম ইব্রাহিম মিলে অর্থ দিয়ে সম্পূর্ণ করে থাকি। আপনারা যদি আবারও উপজেলা নির্বাচনে ভোট দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেন, আমার অসমাপ্ত কাজ গুলো সরকারী বরাদ্দের পাশাপাশি আমার এক্টিভেট ফাউন্ডেশন থেকে অর্থ দিয়ে সম্পূর্ণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ