• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

থানায় অভিযোগ দেয়ায় কুপিয়ে জখম, আহত-৪/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২০৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে থানায় অভিযোগ দায়ের করার কারনে মাসুদ পারভেজসহ চারজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।

আহত মাসুদ পারভেজ বলেন, ১৮ মার্চ সোমবার নিজ জমিতে বেকু দিয়ে মাটি কাটতে গেলে প্রতিপক্ষরা বাধা দেয় এবং মারধর করে। এতে মাসুদ পারভেজ বাদি হয়ে মহিপুর থানয় একটি অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দেয়ার কারনে আলাউদ্দিন গাজী, ইসা তালুকদার, ওয়াজেদ আলী তালুকদার, মুসা তালুকদার, জালাল, আমির হোসেনসহ ১০/১৫ জন মিলে সাহানাজ,আসাদুজ্জামান জুয়েল,মাসুমা ও মাসুদ পারভেজকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
এ বিষয় অভিযুক্ত ওয়াজেদ আলী তালুকদার জানান, তারা আমাদের উপর হমলা করেছে,আমিসহ দুইজন আহত হয়েছি।
মহিপুর থানা উপ পুলিশ পরিদর্শক মো.আবুল হোসেন বলেন,খবর পেয়ে ঘটনা স্থানে গিয়েছিলাম। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ