• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

চাটখিলের সর্বসাধারণ পল্লী বিদ্যুৎ এর ভেল্কিবাজি থেকে মুক্তি চায়/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ১৮৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টারঃ

পবিত্র রমজানের সেহরি ও ইফতার কোন কিছুই লোডশেডিং থেকে বাদ পড়ছে না। শিশু থেকে বৃদ্ধ অসুস্থ্য মানুষ ঘনঘন লোডশেডিংয়ের কারণে রাতে কিংবা দিনে পরিপূর্ণভাবে ঘুমাতে পারছে না। গরমের অসহ্য যন্ত্রণায় ছটফট করছে নোয়াখালীর চাটখিল উপজেলার মানুষ। অথচ দেখার কেউ নেই! উপজেলা বাসীকে এই লোডশেডিং এর নাকাল থেকে রক্ষায় কেউ এগিয়ে আসছে না।

প্রতিদিন ১০-১৫ বার লোডশেডিং হচ্ছে। চৈত্র মাসের শেষের প্রচণ্ড গরমে চাটখিলের মানুষ অতিষ্ঠ। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি গ্রামে সমানতালে চলছে লোডশেডিং।

উপজেলার ৯ টি ইউনিয়ন ও চাটখিল পৌরসভার সকল ওয়ার্ডে কি পরিমান লোডশেডিং হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

কয়েকদিন আগে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাতের কারণে কোন কোন এলাকা তিন দিন বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। প্রবল বৃষ্টিপাতের সময় আবহাওয়া কিছুটা শীতল ছিল কিন্তু এলাকাবাসী ছিল বিদ্যুৎবিহীন অবস্থায়।

চাটখিলের মত নোয়াখালীর আর কোথায় ও বিদ্যুতের এত সমস্যার খবর পাওয়া যায় না।
চাটখিলের বিদ্যুতের সমস্যার বিষয় জানার জন্য নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক (জিএম) এর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও অপর প্রান্ত থেকে কোন সাড়া পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখার সময় চাটখিল পল্লী বিদ্যুৎ সমিতির উপ মহা ব্যবস্থাপক (ডিজিএম) এর মন্তব্য নেওয়ার জন্য বারবার কল করেও তাকে পাওয়া যায়নি।

নোয়াখালীর অন্যতম বাণিজ্যিক কেন্দ্র চাটখিল বাজারের একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তারা অনেক ঋণ করে দোকানে পুঁজি বিনিয়োগ করেছেন, কিন্তু লোডশেডিং এর ভয়াবহতা ও প্রচন্ড গরমের কারণে ক্রেতা শূন্য প্রায়। তারা রীতিমত হতাশায় ভুগছেন।

একাধিক রোজাদার মুসল্লী ক্ষোভ প্রকাশ করে বলেন, পবিত্র রমজানের মাসে মানুষ যখন আল্লাহর রহমতের আশা একাগ্রচিত্তে ইবাদত করবে এবং সেহরি ও ইফতার করবে তখন চাটখিল পল্লী বিদ্যুৎ অফিসের জালিম গুলো বিদ্যুৎ নিয়ে যায়। চাটখিলের সাধারণ জনগণ বলেন আমরা বিদুতের লোডশেডিং এর ভেল্কিবাজি থেকে বাঁচতে চাই, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ