• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগামী ৭ অক্টোবর ঢাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সম্মেলন জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতিসহ তিন দাবিতে বিশেষ কমিটির বৈঠক ঢাকায় ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা হচ্ছে: মন্ত্রী শাহজালাল বিমানবন্দরে যাত্রী ভোগান্তি: ট্রলি ও লাগেজ সংকট চরমে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র হিসেবে কামারুম মুনিরার দায়িত্ব গ্রহণ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু বুধবার রাতে ইরানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা ইরাকি এয়ারওয়েজের রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের জোরালো ভূমিকা চাইলেন পররাষ্ট্র দেশে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

নওগাঁর বদলগাছীতে ছাত্রদলের ঈদ উপহার সামগ্রী বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। 

আসাদুজ্জামান ভুট্টু।। / ২০৩ পঠিত
আপডেট: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

মো:আসাদুজ্জামান ভুট্টু,বদলগাছি(নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর বদলগাছী উপজেলা ছাত্রদল ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে সোমবার ৮ এপ্রিল উপজেলা সদরে বেলা ১১ ঘটিকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা,বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় দুস্থ ও অসহায় নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি ও নওগাঁ জেলা শাখার সদস্য আলহাজ্ব রবিউল আলম বুলেট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদলগাছী উপজেলা শাখার আহ্বায়ক সাজু হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল, যুবদল, এবং বিএনপির সিনিয়র নেত্রীবৃন্দ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার প্রচার সম্পাদক আমিন ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ইখতিয়ার উদ্দিন দুরন্ত ও ছাত্রনেতা রহমত আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ