• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাজীপুরে বিআরটিসি বাস কাউন্টার, বরিশালসহ বিভিন্ন রুটে নিয়মিত যাত্রী পরিবহন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন

ব্যারিস্টার খোকনের অব্যাহতি পত্র প্রত্যাহারে তার নির্বাচনী নোয়াখালী-১ আসনে বিএনপি’র বাঁধ ভাঙ্গা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২৬৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালীর চাটখিল সোনাইমুড়ীতে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের নির্বাচনী এলাকা নোয়াখালী-১ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বাঁধভাঙ্গা উল্লাস লক্ষ্য করা যাচ্ছে।

জানা যায় গত ২৫এপ্রিল বিএনপি’র মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীর এর উপস্থিতিতে সিনিয়র আইনজীবীদের সাথে আলোচনার ভিত্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে অব্যাহতি পত্র প্রত্যাহার করার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিষয়টি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে অবগত করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান।

খবরটি শোনা মাত্রই ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের নির্বাচনী এলাকা নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ী) আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা যায় আনন্দের জোয়ার।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীরা তাদের আনন্দ অনুভূতি প্রকাশ করে চলছে।
এই ব্যাপারে বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক এমপি ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনের সাথে মোবাইল ফোনে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন আমি জাগো দল থেকে বিএনপি করি বিএনপি আমার ঠিকানা। দলের অভ্যন্তরে একটি কুচুক্রি মহল আমার বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যা ষড়যন্ত্র করছে। আমাকে বিএনপি পরিবার থেকে দূরে রাখতে চায়। কিন্তু তাদের সে চেষ্টা সফল হয় না। কারণ দলের চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার ব্যাপারে জানেন। আমি দলের সাথে বিশ্বাস ঘাতকতা করি নাই। আমি সব সময় দলের প্রতি আস্থা বিশ্বাস রেখে কাজ করেছি। সেই কারণে দল আমার উপর বারবার বিশ্বাস করেছে। আমার জনপ্রিয়তা দেখে ষড়যন্ত্রকারীরা চক্রান্ত অব্যাহত রাখে। এতে আমি বিচলিত নয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াও জনাব তারেক রহমান সাহেব আমাকে যখন দলের যে দায়িত্ব দিবে আমি জীবন বাজি রেখে সে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ