• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের: মক্কা চুক্তি সক্রিয় এমিরেটস ও ফ্লাইদুবাইয়ে যাত্রীদের জন্য দ্বিগুণ মাইল জয়ের সুযোগ জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ ৩৪ লাখ শিশুকে হামের টিকা দিতে বিশেষ ক্যাম্পেইন শুরু আইফোন কেড়ে নিতে অপ্রতিমকে হত্যার ঘটনায় তিন জন গ্রেপ্তার জাপানে বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ২০তম এশিয়ান গেমসের টানা নবমবার আফ্রিকার সেরা এয়ারলাইন্স ইথিওপিয়ান অপ্রতিম নিখোঁজ ও রহস্যজনক মৃত্যু: দ্রুত বিচারের আশ্বাস সরকারের রায়চুরে এক নারীর মৃত্যু: স্বামীসহ আটক দুই অপ্রতীম হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

আবহাওয়া জন্য ঈদের দিনে যেমন কাটছে।

রিপোর্টার: / ৪০৪ পঠিত
আপডেট: শনিবার, ১ আগস্ট, ২০২০

ক্রাইম বাংলা ডেক্সঃ আজ ঈদুল আজহা। মুসল্লিরা নামাজ পড়বেন। কোরবানি দেবেন। সেই মাংস বিতরণসহ পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশীদের সঙ্গে দেখা করবেন, আনন্দ ভাগাভাগি করবেন। এমন দিনে আবহাওয়া কেমন থাকবে, তা জানা থাকলে ভালো বৈ, মন্দ নয়।আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।সেই সাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ১ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত এমন পূর্বাভাসই দিয়েছে আবহাওয়া অফিস।এদিকে, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ