• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাত দফা দাবিতে ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল খোলার সময় বাড়ল দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, মিলবে টানা পাঁচ দিন মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০২ ডলার ছাড়াল ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক করার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী সৌদি-আমিরাত সম্পর্ক: অভিন্ন স্বার্থে পুরনো দ্বন্দ্ব ভুলে এক কাতারে? ২০২৭ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

বিএনপি মহাসচিবের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সাক্ষাত/ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২১৫ পঠিত
আপডেট: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৪ (): বৃটিশ হাইকমিশনার সারাহ কুক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ সাক্ষাত করেছেন। বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।
মহাসচিবের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা শ্যামা ওবায়েদ ও তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
ঘন্টাব্যাপী বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, দ্বি-পাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সেই আলোচনাও এসময় আসছে। আগামী দিনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের যে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য এবং এর বাইরেও যে সম্পর্কগুলো আছে সেগুলোকে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, আপনারা জানেন বাংলাদেশ থেকে অনেক  টাকা ইউকেতে পাচার হয়েছে, সেখানে অনেকের নামও এসেছে, এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা ও সহযোগিতা নিয়ে  বৈঠকে আলোচনা হয়েছে। ইউকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কথা বলা হয়েছে।
আমীর খসরু বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারে যাওয়া ও একটি জবাবদিহিতামূলক সরকার বাংলাদেশ আসার বিষয়ে তারা (যুক্তরাজ্য) জানতে চেয়েছে।
তিনি বলেন, আমাদের পক্ষ থেকে পুরো আন্দোলনে যে হতাহত হয়েছে তা আলোচনা হয়েছে। একই সাথে ১৫/১৬ বছরে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন, হত্যা, মিথ্যা মামলার বিষয় আলোচনা হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে ডেলিগেশন আসছে  এবং এই বিষয়টা আমরা কিভাবে এ্যাড্রেস করছি তা জানতে চেয়েছে। দেশের ভেতরে বিচারের বিষয়টাও তারা জানতে চেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ