• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাত দফা দাবিতে ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল খোলার সময় বাড়ল দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, মিলবে টানা পাঁচ দিন মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০২ ডলার ছাড়াল ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক করার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী সৌদি-আমিরাত সম্পর্ক: অভিন্ন স্বার্থে পুরনো দ্বন্দ্ব ভুলে এক কাতারে? ২০২৭ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই: খসরু/ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২০২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিগত দিনে যে অপকর্ম হয়েছে তার বিচার মাত্র শুরু হয়েছে। সফলতার পরিপূর্ণ মুখ দেখবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খসরু বলেন, জনগণের এখন দাবি হলো শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। তিনি বলেন, আওয়ামী লীগ বলেছিল ক্ষমতায় গেলে বিএনপির নেতাকর্মীরা তাদের নেতাকর্মীদের হত্যা করবে। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নেতাকে হত্যা এবং হামলা করতে বিএনপির কোনো নেতাকর্মীকে দেশের জনগণ দেখে নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ন কবির ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল হাই শিকদার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি ওমর ফারুক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ