• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাজীপুরে বিআরটিসি বাস কাউন্টার, বরিশালসহ বিভিন্ন রুটে নিয়মিত যাত্রী পরিবহন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন

বিএনপি নেত্রী শামা ওবায়েদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ভাঙ্গায় প্রতিবাদ সভা/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৪৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

মারিয়া ইসলাম, ভাঙ্গা।। 

বিএনপির সাবেক মহাসচিব, প্রয়াত কেএম ওবায়দুর রহমানের মেয়ে ও বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) ফরিদপুর বিভাগের নেত্রী শামা ওবায়েদ রিংকুর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে ভাঙ্গা কোর্টপাড়ের বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা বিশেষ এক আলোচনা শেষে একটি মিছিল বের করেন। এরপর ভাঙ্গা উপজেলা পরিষদের সামনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভাঙ্গা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য, সচিব সজিব মাতুব্বরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- বিএনপি নেতা আরিফ মুন্সী, যুবদল নেতা রিভেন্স খাঁন, পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব, আশিক মোল্লা, যুবদল নেতা রবিউল ইসলাম, হাদিউজ্জামান রাজু, সুমন মুন্সি, শ্রমিকদল নেতা ইলিয়াছ, মিরণ, ছাত্রদল নেতা মাহফুজুর রহমান, সৈয়দ মেহেদী, ইমরান মুন্সি, নিসান মোল্লা, সাকিবুল ইসলাম সুমন, রিপন খাঁন, আবিদ শিকদার, রাজিব, আরাফাত, রবিউল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ফরিদপুরের নগরকান্দায় কবির ভূঁইয়া (৫০) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই সংঘর্ষ এবং পরবর্তীতে মামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান উপস্থিত নেতাকর্মীরা। অনতিবিলম্বে, মিথ্যা মামলা প্রত্যাহারসহ শামা ওবায়েদের দলীয় পদ বহাল করার জোর দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ