• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাজীপুরে বিআরটিসি বাস কাউন্টার, বরিশালসহ বিভিন্ন রুটে নিয়মিত যাত্রী পরিবহন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন

বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে : তারেক রহমান/ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২২৯ পঠিত
আপডেট: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৪ (: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে।
আজ শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতা-কর্মীদের সাথে অনলাইনে সংযুক্ত হয়ে মতবিনিময়কালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ মন্তব্য করেন।
তৃণমূল নেতা-কর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের তৃতীয় দিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার আজ রাতে এ সংবাদ জানিয়েছেন।
তারেক রহমানকে উদ্ধৃত করে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন, গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। তিনি নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণ নিপিড়নকারী। আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রুরা অনেক বেশি ভয়ংকর। দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি, তাদের আক্রমণের ধরনও আমাদের পরিচিত। কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা। সর্বত্র তাদের অবস্থান অন্ধকারে, আর তাদের কৌশলও চোরাগুপ্তা।’ এই ষড়যন্ত্র মোকাবিলায় তৃণমূল নেতা-কর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেন তারেক রহমান।
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘তৃণমূল নেতা-কর্মীরা সতর্ক নজরদারি রাখলে কোন ষড়যন্ত্রকারীই দলের সুনাম ক্ষণœ করতে পারবে না ইনশাআল্লাহ।’
একই সাথে তিনি দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সকল অদৃশ্য ও দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ, ঐক্যবদ্ধ ও সর্বোচ্চ সর্তক থাকার নির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ