• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাত দফা দাবিতে ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল খোলার সময় বাড়ল দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, মিলবে টানা পাঁচ দিন মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০২ ডলার ছাড়াল ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক করার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী সৌদি-আমিরাত সম্পর্ক: অভিন্ন স্বার্থে পুরনো দ্বন্দ্ব ভুলে এক কাতারে? ২০২৭ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

লালমোহনে জাতীয়তাবাদী যুবদলের ফরম বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৫৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

নুরুল আমিন, বিশেষ প্রতিনিধি।। 

ভোলার লালমোহনে সাংগঠনিক কার্যক্রম গতিশীল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক এমপি ও মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম-এর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে লালমোহন পৌর যুবদলের উদ্যোগে ফরম বিতরণ করা হয়েছে। যাচাই-বাছাই করে সদস্য সংগ্রহ করার জন্য দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ফরম বিতরণ করা হয়। মঙ্গলবার লালমোহন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে যুবকদের ফরম বিতরণ করেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নিরব হাওলাদার, পৌর যুবদলের সভাপতি জাকির হোসেন এমরান, সহসভাপতি ইবরাহিম খলিল, নজরুল ইসলা, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি নাফিজ, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। ফরম বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে। জাতীয়তাবাদী যুবকদের সকল আদর্শ ও উদ্দেশ্য মেনে চলতে হবে এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা নিয়ে কাজ করতে হবে।আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনের উন্নয়নের রূপকার মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম-এর বিজয় নিশ্চিত করতে কাজ করে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ