• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করব: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৭ অক্টোবর ঢাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সম্মেলন জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতিসহ তিন দাবিতে বিশেষ কমিটির বৈঠক ঢাকায় ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা হচ্ছে: মন্ত্রী শাহজালাল বিমানবন্দরে যাত্রী ভোগান্তি: ট্রলি ও লাগেজ সংকট চরমে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র হিসেবে কামারুম মুনিরার দায়িত্ব গ্রহণ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু বুধবার রাতে ইরানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা ইরাকি এয়ারওয়েজের রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের জোরালো ভূমিকা চাইলেন পররাষ্ট্র

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত মানহানির মামলা খারিজ,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২১৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

নড়াইল, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ (: বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নড়াইলে দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক মোহাম্মদ মেহেদী হাসান এ খারিজ আদেশ দেন।
বেগম খালেদা জিয়ার আইনজীবী, জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলার বাদী রায়হান ফারুকী দীর্ঘদিন যাবত মামলার ধার্য্য দিনে অনুপস্থিত থাকায় বিচারক ফৌজদারি কার্য্যবিধির ২৪৭ ধারায় খারিজ আদেশের রায় দিয়েছেন। রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়াকে হয়রানির উদ্দেশ্যে মামালাটি দায়ের করা হয়েছিল বলে তিনি জানান।
২০১৬ সালে ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য প্রদানের ঘটনাকে কেন্দ্র করে সদর আমলী আদালতে দন্ডবিধি ৫০০ ধারায় মানহানি মামলা দায়ের করেন নড়াইল জেলা পরিষদের সাবেক সদস্য রায়হান ফারুকী। এ মামলায় নি¤œ আদালত বেগম খালেদা জিয়াকে জামিন না মঞ্জুর করলে উচ্চ আদালত থেকে জামিন নেন তিনি। পরবর্তীতে বাদী আদালতে হাজিরা না দেয়ায় বিচারক মামলাটি খারিজ করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ