• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাত দফা দাবিতে ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল খোলার সময় বাড়ল দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, মিলবে টানা পাঁচ দিন মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০২ ডলার ছাড়াল ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক করার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী সৌদি-আমিরাত সম্পর্ক: অভিন্ন স্বার্থে পুরনো দ্বন্দ্ব ভুলে এক কাতারে? ২০২৭ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও ব্যবসায়ী আনিস মৃধার সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২২৪ পঠিত
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া :

বরিশালের বানারীপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও ব্যবসায়ী আনিস মৃধা উত্তরপাড় বন্দর বাজারে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের জানান যে, গত ১৬ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তিনি বিভিন্ন হামলা ও মামলার শিকার হয়ে নানাভাবে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি আরো বলেন ওই সময়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিজ বাড়িতে বসবাস করাও তার জীবনের জন্য সবচেয়ে বড় হুমকি ছিল। এছাড়াও সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে পুলিশ সে সকল মামলার আসামীকে গ্রেপ্তার না করে পালিয়ে থাকতে সহযোগিতা করছে এবং গত ২৬ সেপ্টেম্বর চাখার পুরাতন সোনালী ব্যাংকের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে চাখারের মাদারকাঠির মোঃ হাবিব হাওলাদারের ছেলে মোঃ সোহেল হাওলাদার (২৫) বাদী হয় যে সদ্য মামলাটি দায়ের করেছে সে মামলার আসামিদের ও গ্রেফতার করা হচ্ছে না।আসামিরা হচ্ছেন ১.চাখারের বাবুল সিকদারের ছেলে হাসিব সিকদার(২৪)২.সালেক সিকদারের ছেলে রমিজ সিকদার(২৫) ৩.বাবুল সিকদারের ছেলে রাকিব সিকদার (২৭) ৪.পশ্চিম চাখারের মোহাম্মদ শাহাদাত হোসেনের ছেলে মোহাম্মদ ইমন (২৪) ৫. চাখারের আনোয়ার হোসেন সেলিমের ছেলে মোঃ আবিদ হোসেন রাজু (২৮) . ৬.সলিয়াবাকপুরের বেতাল গ্রামের আব্দুল হাই হাওলাদারের ছেলে মোঃ ছিরন হাওলাদার (৪০) ৭.বড় ভৈতসর গ্রামের আব্দুল হাইয়ান মাওলানার ছেলে মোঃ মাসুম বিল্লাহ (৩২) ৮. সলিয়াবাকপুরের খাজুরবাড়ির সিদ্দিকুর রহমানের ছেলে অপু (৩০) ৯.চাখারের মোজাম্মেল ভূঁইয়ার ছেলে তানজিল ভূইয়া(২৫) ১০.চাখারের সোনাহার গ্রামের আনোয়ার কাজীর ছেলে মোহাম্মদ শফিক কাজী (২৫) এবং অজ্ঞাত নামা ৮/১০ জন। তিনি বলেন ওই মামলায় যে সকল ব্যক্তিরা সাক্ষী ছিলেন তাদেরকে ভয়ভীতি প্রদশন করা হচ্ছে যাতে তারা সাক্ষী দিতে না যান। এ সময় তিনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ নেতা মোঃ ছিরন হাওলাদারের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল করে ব্যবস্থাপনা তৈরীর অভিযোগ করেন।আনিস মৃধা আসামিদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য এবং মামলার বাদী ও সাক্ষীগন যাহাতে কোন প্রকার হয়রানির শিকার না হন সে ব্যাপারে বরিশাল বিভাগীয় ডিআইজি,জেলা পুলিশ সুপার ও বানারীপাড়া থানা অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ