• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাত দফা দাবিতে ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল খোলার সময় বাড়ল দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, মিলবে টানা পাঁচ দিন মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০২ ডলার ছাড়াল ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক করার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী সৌদি-আমিরাত সম্পর্ক: অভিন্ন স্বার্থে পুরনো দ্বন্দ্ব ভুলে এক কাতারে? ২০২৭ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

জামায়াত আমীরের সাথে সাক্ষাৎ কোরিয়ার রাষ্ট্রদূতের,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৪ (): বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর বড় মগবাজারস্থ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার ডেপুটি চিফ মিশন ঝিনহি ব্যাক উপস্থিত ছিলেন।
সাক্ষাত শেষে শফিকুর রহমান বলেন, আমরা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারেও আমরা উভয়েই অভিমত ব্যক্ত করেছি।
তিনি বলেন, সম্প্রতি দেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি কর্তৃত্ববাদী সরকারের পতন হয়েছে। আন্দোলনে অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে জাতি সাময়িকভাবে মুক্তি পেয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশকে কিভাবে সামনে এগিয়ে নেয়া যায়, সে বিষয়ে কোরিয়া আমাদের কি ধরনের সহযোগিতা করতে পারে এ বিষয়গুলো আলোচনা হয়েছে।
তিনি বলেন, আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যাপারে কোরিয়া কিভাবে সহযোগিতা করতে পারে, সে বিষয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। এ ব্যাপারে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। একই সাথে কোরিয়াতে বাংলাদেশের মানুষ যেন আরও বেশি সংখ্যায় যেতে পারেন সে বিষয়ে সহযোগিতা কামনা করেছেন জামায়াত আমীর।
এসময় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল আলম খান মিলন, মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ